নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁচরাপাড়া :: রবিবার ৫,এপ্রিল :: ভোট যত এগিয়ে আসছে নির্বাচনী প্রচার বাড়ছে ততটাই। প্রচন্ড গরম তাই প্রার্থীরা সকাল বেলা ও সন্ধ্যা বেলাকে বেছে নিয়েছে তাদের প্রচারের জন্য।
বীজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুবোধ অধিকারী, কাঁচরাপাড়ার বাগমোড় থেকে ২ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষ পথচারী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ সারছেন।
সুবোধ অধিকারী বলেন পাঁচ বছর মানুষের পরিষেবা দিয়েছি কিছু কাজ এখনো বাকি রয়েছে সেগুলো এবার নির্বাচিত হবার পর সম্পূর্ণ করব। আমি ৩৬৫ দিনই মানুষের পাশে থাকি।

