নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: বুধবার ১,এপ্রিল :: বিজেপির চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশের পর বাগদা বিধানসভা কেন্দ্র বিজেপি মনোনীত প্রার্থী সোমা ঠাকুর বিকেলে হেলেঞ্চা হরিমন্দিরে এসে পূজো দিয়ে জনসংযোগ প্রচার শুরু করেন।
হেলেঞ্চা বাজারের বিভিন্ন দোকানে দোকানে প্রচার চলাকালীন হঠাৎ একটি দোকানে এসে ক্ষোভের মুখে পড়েন প্রার্থী। তরজার মুখে বিভিন্ন প্রশ্ন তোলেন দোকানদার। স্থানীয় বাসিন্দা প্রশান্ত হালদার প্রার্থী সহ বিজেপি নেতৃত্বকে প্রশ্ন করেন, হঠাৎ কেন আজ দেখা গেল –
এর আগে তো তাকে দেখা যায়নি দলের পতাকা হাতে। এলাকার মানুষের দাবি ছিল এই বাগদারই প্রার্থী চাই। এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

