নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: মঙ্গলবার ৭,এপ্রিল :: জনসংযোগে বেরিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলা এবং দলীয় প্রচারের সাথে সাথে এলাকায় এলাকায় অসুস্থ মানুষের চিকিৎসা করে চলেছেন জামুড়িয়ার বিজেপি প্রার্থী ডাক্তার বিজন মুখোপাধ্যায়।
ঘোষণা হওয়ার পরে পরেই দলীয় কর্মীদের নিয়ে বেরিয়ে পড়েছেন বাড়ি বাড়ি প্রচারে। কিন্তু প্রচারে গিয়ে গরীব জনবসতি এলাকায় যদি কোন বাসিন্দা অসুস্থ এই খবর পাচ্ছেন তখনই তিনি চলে যাচ্ছেন তার চিকিৎসার জন্য।
অসুস্থ ব্যক্তির বাড়িতে বসেই চিকিৎসা করে পথ্য লিখে দিচ্ছেন তার নিজস্ব ডাক্তারি প্যাডে।
ডাক্তার বিজন মুখোপাধ্যায় বলেন সকালে প্রচার শুরুর আগে তিনি তার নিজস্ব চেম্বারে নিত্যদিনের মতো চিকিৎসা পরিষেবা দেন। পরে প্রচারে বেরিয়ে তিনি যদি দেখেন কোন দুস্থ ব্যক্তি অসুস্থ তাহলে প্রচারের ফাঁকে তাকে চিকিৎসা করে সুস্থ করে তোলার চেষ্টা তিনি করছেন।

