প্রচার শুরু করলেন হাওড়ার শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিবপুর :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: প্রচার শুরু করলেন হাওড়ার শিবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিনেতা রুদ্রনীল ঘোষ। তিনি রামরাজাতলায় শংকর মঠে প্রথমে পুজো দেন। মহারাজ এর কাছে আশীর্বাদ নেন।

এরপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি মিছিল করে রাম মন্দিরে পৌঁছান এবং মন্দিরে পুজো দেন। এদিন তিনি বলেন মহারাজ থেকে আশীর্বাদ করেছেন যাতে মানুষ অপশাসন থেকে মুক্তি পায়।

তিনি দাবি করেন তিনি রামরাজাতলা এলাকারই ভূমিপুত্র। এলাকার মানুষ তাকে রুদ্রনীল ঘোষ নয় বুবাই বলে চেনেন । তাই তিনি ভোটে জয়ী হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − nine =