নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাঁকরাইল :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: প্রতি বছরের মত এবছরেও রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সাঁকরাইলে। আজ সাঁকরাইলের রাজগঞ্জ থেকে শোভাযাত্রা বেরিয়ে মানিকপুরে মন্দিরে গিয়ে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা করা হয় পূজো করে।
বিবেকানন্দ সেবা সঙ্ঘ ও সিংহবাহিনীর পরিচালনায় এই কর্মসূচি। এই শোভাযাত্রায় অস্ত্র নিয়ে প্রচুর মানুষ সামিল হন। উদ্যোক্তারা জানান দেব দেবীরা অস্ত্র তুলে নিয়েছিলেন অসুর ও অশুভ শক্তি বিনাশের জন্য।এরাজ্যে অসুরের অভাব নেই।
মানুষের সুরক্ষার জন্য অস্ত্র। আজকের এই কর্মসূচি ঘিরে রয়েছে কড়া পুলিশি ব্যবস্থা। বিরাট পুলিশ বাহিনী এবং রাফ মোতায়েনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও মোতায়েন করা হয়।

