সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ১২, এপ্রিল :: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে কার্যত দুর্গে পরিণত হয় বাগডোগরা ও শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার বলয় এতটাই আঁটো সাঁটো করা হয় যে, এক চুল ফাঁক রাখতেও নারাজ ছিল প্রশাসন। বিমানবন্দর থেকে শুরু করে তাঁর গন্তব্যস্থল পর্যন্ত প্রতিটি মোড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার অফিসারদের।

