প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পূর্ব বর্ধমান জেলার জোরকদমে চলছে মঞ্চ তৈরির প্রস্তুতি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ১০,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত সিমলন এলাকায় শনিবার আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।বিজেপি প্রার্থীদের সমর্থনে তাঁর জনসভাকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে প্রস্তুতি।

শুক্রবার দিনভর সভাস্থলে মঞ্চ নির্মাণ, দর্শকাসন ও ব্যারিকেডিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। নিরাপত্তার দিক থেকেও কড়াকড়ি করা হয়েছে।

গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী, বসানো হয়েছে একাধিক চেকপোস্ট।

এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ প্রধানমন্ত্রীর বিশেষ হেলিকপ্টারের ট্রায়াল রানও সম্পন্ন হয়। শনিবার ওই মাঠেই হেলিকপ্টার অবতরণ করে তিনি সরাসরি সভামঞ্চে পৌঁছাবেন।

বিজেপি নেতা রাজীব ভৌমিকের দাবি, সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। দূর-দূরান্ত থেকে মানুষ আসবেন এবং অনেকেই আগেভাগেই পৌঁছাতে শুরু করেছেন। পাশাপাশি, বিভিন্ন এলাকার বিজেপি প্রার্থী ও নেতৃত্বরাও এই সভায় উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 3 =