প্রাকৃতিক বিপর্যয়েও থামেনি প্রস্তুতি পাথর প্রতিমায় অভিষেকের সভা ঘিরে জোর তৎপরতা, চতুর্থবারের লড়াইয়ে সমীর জানা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: সোমবার ২৩, মার্চ :: প্রাকৃতিক দুর্যোগে জলমগ্ন কলেজ মাঠ—তবুও থেমে নেই প্রস্তুতি। যুদ্ধকালীন তৎপরতায় রাতদিন এক করে পাথরপ্রতিমা কলেজ মাঠকে জনসভা উপযোগী করে তুলতে মরিয়া প্রশাসন ও দলীয় কর্মীরা।

কারণ, এই মাঠেই আগামীকাল জনসভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি । গত কয়েক দিনের টানা বৃষ্টিতে পুরো মাঠ জলের তলায় চলে যায়। ফলে জনসভা আয়োজন নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।তবে শেষ মুহূর্তে পরিস্থিতি সামাল দিতে জোরকদমে শুরু হয়েছে প্রস্তুতি। বড় বড় পাম্প বসিয়ে দ্রুত জল সেঁচে ফেলা হচ্ছে, তার ওপর ফেলা হচ্ছে সাদা বালি—যাতে অল্প সময়ের মধ্যেই সভার উপযুক্ত পরিবেশ তৈরি করা যায়। স্থানীয় সূত্রে খবর, রাতভর নিরলস পরিশ্রম করেছেন কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা।

সকাল হতেই আকাশে একাধিকবার হেলিকপ্টারের মহড়া নজরে আসে। প্রশাসনের দাবি, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হচ্ছে। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নজরদারি।

প্রশাসনের দাবি, নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখতেই এই মহড়া চালানো হচ্ছে।

এই জনসভাকে ঘিরে রাজনৈতিক গুরুত্বও যথেষ্ট। পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন ধরেই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

আর সেই ঘাঁটির অন্যতম মুখ, তিনবারের বিধায়ক সমীর কুমার জানা এবার চতুর্থবারের জন্য লড়াইয়ের ময়দানে। এলাকায় ‘ভূমিপুত্র’ হিসেবেই পরিচিত সমীর জানা নিজের সংগঠন ও জনসংযোগের জোরে ক্রমেই শক্ত অবস্থান তৈরি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − seven =