নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দমদম :: বুধবার ১৮,মার্চ :: প্রার্থীপদ ঘোষণা হতেই প্রচারে নেমে পড়লেন দমদম বাম প্রার্থী সিপিআইএম কর্মী ময়ূখ বিশ্বাস। তিনি দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে দমদম গোরাবাজার থেকে মিছিল করে প্রচার অভিযান শুরু করেন।
রাস্তার মানুষ এবং দোকানদারদের সাথে হাত মেলানোর মধ্য দিয়ে তিনি তার প্রচার পর্ব এগিয়ে নিয়ে যান।
তিনি জানান, দমদম পুনরুদ্ধার করার লক্ষ্যে এবং দমদমে ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা থেকে কর্মহীনতা সমস্ত কিছুকেই উদ্ধারের লক্ষে তারা নির্বাচন লড়বে। তার দাবি, তৃণমূল ও বিজেপি দুই দলকেই তারা পরাস্ত করে জয়লাভ করতে পারবে।

