প্রার্থী ঘোষণা হতেই ঝাড়গ্রামে জোরদার প্রচারে বিজেপি, ঢোল,ধামসা নিয়ে মাঠে লক্ষীকান্ত সাউ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: বুধবার ১৮,মার্চ :: ঝাড়গ্রাম জেলায় বিধানসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হতেই আর দেরি করেনি বিজেপি। গতকালই জেলার চারটি বিধানসভা কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন লক্ষীকান্ত সাউ। আর প্রার্থী ঘোষণার পরের দিন সকাল থেকেই তিনি নেমে পড়লেন জোরদার প্রচারে।

বুধবার সকালে ঝাড়গ্রাম শহরের কলেজ মোড় থেকে শুরু হয় তাঁর প্রচার কর্মসূচি। ঢোল-ধামসা ও পাশা বাজিয়ে কর্মী,সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করেন তিনি।

মিছিলে ছিল উৎসবের আমেজ, যা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। প্রচার চলাকালীন তিনি জনসংযোগে জোর দেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন

পাশাপাশি দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গেও বৈঠক করে নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন। এদিন প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনের কাজও নিজের হাতে শুরু করেন বিজেপি প্রার্থী লক্ষীকান্ত সাউ। নিজেই রং,তুলি নিয়ে দলীয় প্রতীক পদ্মফুল আঁকেন, যা কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =