নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: ফের বিজেপিতে ভাঙন।পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় বিজেপি ছেড়ে একাধিক পরিবার যোগ দিল তৃণমূল কংগ্রেসে।
ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর এলাকায়, যা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।
তৃণমূলের দাবি, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত থাকা কয়েকটি পরিবার বিভিন্ন সাংগঠনিক ও রাজনৈতিক অসন্তোষের কারণে দলত্যাগের সিদ্ধান্ত নেয়। তাঁদের অভিযোগ, এলাকায় সংগঠনের ভিত দুর্বল হয়ে পড়েছে এবং সাধারণ কর্মীদের মতামত যথাযথ গুরুত্ব পাচ্ছে না।
এরই প্রেক্ষিতে তারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে এবং আনুষ্ঠানিকভাবে শাসকদলে যোগদান করে।
তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, এটি প্রমাণ করে যে সাধারণ মানুষ উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে রয়েছে এবং সেই কারণেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে আস্থা রাখছে। নতুন যোগদানকারীদের ফুলের তোড়া ও দলীয় পতাকা দিয়ে বরণ করে নেওয়া হয়

