ফোন করলেই মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের বাড়িতে গাড়ি নিয়ে পৌঁছে যাবেন গাড়িচালক শংকর রায়

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: রবিবার ১,ফেব্রুয়ারি :: দীর্ঘ কয়েক বছর ধরে মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রের পৌঁছনের ব্যবস্থা করছেন শংকর রায়

ট্যাক্সি চালক শংকর রায় জানান ছাত্র-ছাত্রীদের বাড়ি থেকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকেন। আর সাথে সকল ছাত্র-ছাত্রীদের জন্য। কলম খাতা রুল রবার জলের বোতল বিস্কুটের ব্যবস্থা করে থাকেন।

তিনি আরো করে থাকেন সকল ছাত্র-ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের ওষুধের ব্যবস্থা রাখেন গাড়িতে | রাস্তায় কোন ছাত্র-ছাত্রী যদি গাড়ি বা টোটোর বা বাসের জন্য অপেক্ষা করে থাকেন তাদেরকেও তুলে নেন এবং পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে

সমস্ত ছাত্র-ছাত্রীদের প্রতিদিন জলের ব্যবস্থা বিস্কুটের ব্যবস্থা করে থাকেন । কুচবিহারের বুকে বিভিন্ন ছাত্র-ছাত্রী গাড়ির পরিষেবা দিয়ে থাকেন। এই গাড়ির পরিষেবা পেয়ে সকলেই খুশি। তাদের সকলকে সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =