সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: শিলিগুড়ি কর্পোরেশনের সামনে বিক্ষোভ আশা কর্মীদের। বকেয়া দু মাসের বেতন পাওয়ার দাবি তুলে এদিন তারা শিলিগুড়ি কর্পোরেশনের সামনে বিক্ষোভ দেখান।
৫২০০ করে তাদের মাসিক বেতন রয়েছে, দুই মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাস দুই মাসের বেতন তারা পাননি এমনটাই জানিয়েছেন। যুগ্ম সম্পাদক রিঙ্কু বিশ্বাস ও শান্তা গোস্বামী জানিয়েছেন , বিগত দুই মাস অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন তাদের বাকি রয়েছে।
অবিলম্বে এই দুই মাসের বেতন তাদের প্রদান করতে হবে এই নিয়ে কর্পোরেশনের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখান তারা। প্রথমে বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে , সেখান থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নেন আশা কর্মীরা।
পরবর্তীতে তারা শিলিগুড়ি কর্পোরেশনের সামনে বকেয়া দুই মাসের বেতন অবিলম্বে তাদের দিতে হবে জোরালো আওয়াজ তুলে বিক্ষোভ দেখান।

