বর্ধমানের নীলপুরে প্রচারে গিয়ে বিতর্ক, ‘হুমকি’ অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপান উতোর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: শহর বর্ধমানের নীলপুর এলাকায় বিজেপির প্রচার কর্মসূচিকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।

প্রাক্তন বিজেপি যুব নেতা তথা বর্তমান তৃণমূল নেতা শ্যামল রায়ের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে দ্রুত এলাকা ছাড়েন বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা—এমনটাই দাবি বিজেপি সূত্রে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিজেপির অভিযোগ, প্রচার চলাকালীন তৃণমূল নেতার উপস্থিতিতে প্রকাশ্য রাস্তায় হুমকির পরিবেশ তৈরি হয়।

পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠলে জেলা সভাপতি সেখান থেকে সরে যান। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শ্যামল রায়।

তাঁর দাবি, “কোথাও কোনও হুমকি দেওয়া হয়নি। বিজেপি জেলা সভাপতিকে এলাকার সাধারণ মানুষ কয়েকটি প্রশ্ন করেছিলেন, আমরাও সেই সময় উপস্থিত ছিলাম”।

তিনি আরও বলেন, “ওই এলাকায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ বসবাস করেন। ২০২১ ও ২০২৪ সালের নির্বাচনে ওই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়েছিলেন। দক্ষিণ বিধানসভায় বিজেপি ৮২,৯১৫টি ভোট পেয়েছিল, কিন্তু এরপর এলাকায় তাঁদের কার্যত দেখা যায়নি—এই প্রশ্নই সাধারণ মানুষ তুলেছেন”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + eighteen =