বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির ও কঙ্কালেশ্বর কালী মন্দিরে পুজো দিয়ে নিজের হাতে দেওয়াল লিখন করে প্রচারের সূচনা, উন্নয়নের প্রতিশ্রুতিতে আত্মবিশ্বাসী খোকন দাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৯,মার্চ :: বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোকন দাস নির্বাচনী প্রচারের আগে পুজো দিয়ে সূচনা করলেন। নিজের এলাকা কঙ্কালেশ্বর কালী মন্দিরে প্রথম পুজো দেওয়ার পর তিনি বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরেও পুজো দেন ।

তারপর নিজের হাতে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু করেন প্রার্থী খোকন দাস। এদিন তিনি জানান, বুধবার কলকাতায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর আশীর্বাদ নেবেন এবং বৃহস্পতিবার থেকে পূর্ণোদ্যমে প্রচারে নামবেন।পাশাপাশি নিজে হাতে দেওয়াল লিখনের মাধ্যমেও প্রচারের কাজ শুরু করেছেন তিনি। খোকন দাসের দাবি, “২০২৬ সালে আবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকেও আমি বিপুল ভোটে জয়ী হব”।

উন্নয়নের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, শহরে এখনও বহু কাজ বাকি রয়েছে। রথতলা ও কাঞ্চননগরে একটি করে সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়াও ৩৫ নম্বর ওয়ার্ডেও একটি সেতু তৈরির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

পাশাপাশি কঙ্কালেশ্বরী কালীবাড়িতে একটি সেবাশ্রম গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। সব মিলিয়ে উন্নয়নমূলক কাজকে সামনে রেখেই নির্বাচনী লড়াইয়ে নামছেন তৃণমূল প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + fifteen =