নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মন্তেশ্বর :: সোমবার ৯,মার্চ :: অবাক করা ঘটনা ?সাড়ে সাত বছর বয়সের শিশু কন্যার ওজন হল এক কুইন্টাল ২৭কিলো। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা সিজনা গ্রামের নাসিমা খাতুন যার বয়স সাড়ে সাত বছর ।কিন্তু দেখা গেল ওজন প্রায় এক কুইন্টাল ২৭ কিলো ।
পরিবারের পক্ষ থেকে জানান নাসিমা খাতুনের পরিবার জানান সাড়ে সাত বছরের মেয়ে নাসিমা খাতুনের হঠাৎ তার পেটের যন্ত্রণা শুরু হয় বাড়ির লোকজন টোটো করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য।
হাসপাতালের মেন গেট থেকে এক কুইন্টাল ২৭ কেজি ওজনের ওই নাসিমা খাতুন কে এমার্জেন্সিতে নিয়ে যেতে পারছিলেন না বাড়ির লোক জন। এরপরই মন্তেশ্বর হসপিটালের ইমার্জেন্সিতে গেয়ে ডক্টর সুরাবুউদ্দিন সাহেব কে জানান বাড়ির লোকজন ।
ডাক্তারবাবু ঘটনাটি শোনার পরেই ভেসে উঠলো এক মানবিক মুখ । সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি থেকে হসপিটালের বাহিরে এসে টোটোর মধ্যেই চিকিৎসা শুরু করেন ডক্টর সুরাবুউদ্দিন বড়া। প্রথমে ডক্টর সরাবুদ্দিন বড়া পেসেন্ট দেখে অবাক হন ।
মাত্র বয়স সাড়ে সাত বছর আর ওজন হচ্ছে এক কুইন্টাল সাতাশ কিলো । এরপরেই চিকিৎসার সাথে সাথে একাধিক প্রশ্ন করেন বাড়ির লোকজনদের ।
তিনি বলেন আরো আগে থেকে চিকিৎসা করার দরকার ছিল নাসিমা খাতুনের এরপরই তিনি মনোযোগ দিয়ে চিকিৎসা করেন সেই সঙ্গে বাড়ির গার্জেনদের বলেন এখনো চিকিৎসা চালিয়ে যেতে হবে।
সেই সঙ্গে বাড়ির লোকজনদের জানান ও নাসিমা খাতুনের চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস দেন ডাক্তার সুরাবুদ্দিন বড়া

