নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: রবিবার ৫,এপ্রিল :: বহরমপুরে অধীর চৌধুরীর প্রচারে বাধার অভিযোগ। ২১ নম্বর ওয়ার্ডে অধীরের ভোট প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
উঠতে থাকে জয় বাংলা স্লোগান। দুই শিবিরের কর্মী সমর্থকদের মধ্যে রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।
সূত্রের খবর, অধীর চৌধুরী যখন গাড়ি থেকে নেমে প্রচার শুরু করতে যান তখনই তাঁকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। অভিযোগ, ওই সময়েই কংগ্রেস কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূলের কর্মীরা।
শুধু কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গেই নয়, অধীরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গেও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়।

