বহিরাগত বনাম ভূমিপুত্র ইস্যুকে সামনে রেখে রাজনৈতিক লড়াই শুরু বীরভূমের হাঁসন বিধানসভা কেন্দ্রে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ২,এপ্রিল :: হাঁসন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে নানুরের ভূমিপুত্র তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কে। তাকে এই কেন্দ্রে প্রার্থী করায় বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা বহিরাগত তত্ত্বকে হাতিয়ার করে প্রচারে সুর চড়াচ্ছেন।হাঁসন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে নিখিল ব্যানার্জিকে। প্রার্থী তালিকায় নাম ঘোষণার পরেই কাজল শেখকে বহিরাগত প্রার্থী বলে ফাঁকা মাঠে প্রচার চালিয়েছেন তিনি। নিখিল ব্যানার্জীর এই বহিরাগত তত্ত্বকে উড়িয়ে মাঠে ময়দানে প্রচারে নেমেছিলেন কাজল।

যদিও তখন কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই ফের বহিরাগত তত্ত্ব নিয়ে প্রচারে সুর চরালেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। কংগ্রেস প্রার্থীর দাবি হাঁসন বিধানসভার মানুষ কোন বহিরাগত প্রার্থীকে ভোট দেবে না।

তাদের ঘরের ছেলে হাঁসনের ভূমিপুত্র কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কংগ্রেস প্রার্থীর ভূমিপুত্র ও বহিরাগত তত্ত্বকে খণ্ডন করে আক্রমণ শানান তৃণমূল প্রার্থী কাজল শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − six =