বাঁকুড়ার ওন্দায় ও ছাতনায় নির্বাচনী প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ১১ ,এপ্রিল :: বাঁকুড়ায় বিজেপি প্রার্থী দের সমর্থনে ওন্দার রামসাগর ফিশারি ময়দানে ও ছাতনায় ঝাঁটিপাহাড়ি লাগোয়া এথানি ফুটবল ময়দানে পর পর দুই নির্বাচনী জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

জনসভা থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে ‘সিন্ডিকেট রাজ’—একাধিক ইস্যুতে সুর চড়ালেন তিনি।

মমতা ও ভাইপোর আমলে অপশাসন চলছে । সিমেন্ট থেকে বালি সবেতেই সিন্ডিকেট । অনুপ্রবেশ ইস্যুতে ওন্দার সভা থেকে চড়া সুর শাহের ।সরকার বদলের পর তৃণমূলের গুন্ডাদের হিসাব হবে।শাহের সাবধান বাণী এবার ভোট লুট হবেনা আশ্বাস শাহের।

ভোট লুট করতে গেলে কেউ বাঁচাতে পারবে না।দুষ্কৃতীদের ঘরে থাকার পরামর্শ ।বাংলায় এবার হীরক রানী বাই বাই ভাষণে আগাগোড়া মমতাকে আক্রমণ শাহের ।মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বের বাংলায় নারীদের নিরাপত্তা নেই মহিলা মুখ্যমন্ত্রী তাও নারীরা অসুরক্ষিত। শিক্ষা দুর্নীতি,পরিযায়ী শ্রমিক এর কথা উঠে আসে ভাষনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − two =