বাইক নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণের মেরে ফেলার চেষ্টা বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য তপন রায়কে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: বুধবার রাতে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নগর সাহেবগঞ্জ এলাকায়। জানা গিয়েছে,বুধবার রাত ১১টা নাগাদ বাইক নিয়ে তপন বাড়ি ফিরছিলেন।

সেসময় বাড়ি সংলগ্ন এলাকায় প্রভাস মন্ডল নামে এক ব্যক্তি রাস্তায় তাঁকে দাঁড় করায়। এরপর আচমকাই তাঁর বুকের বাম দিকে ছুরি ঢুকিয়ে দেয় সে। তারপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তার চিৎকার শুনে স্থানীয় সহ পরিবারের লোকজন এসে দ্রুত তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতাল পরবর্তীতে জলপাইগুড়ি মেডিকেলে স্থানান্তর করা হয়।

এর পিছনে রাজনৈতিক কোনো কারণ রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতার কারণে এমন ঘটনা ঘটেছে এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =