বাগদায় দুটি পাকা সেতুর নির্মাণেব শিলান্যাস, খুশি বাসিন্দারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগদা :: সোমবার ১৬,ফেব্রুয়ারি :: ভোট এলেই প্রতিশ্রুতি মেলে সেতুর ৷ এতদিন না হওয়া মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছিল ৷

এবার সেখানেই পাকা সেতু তৈরিতে উদ্যোগী হলো রাজ্যসভার সাংসদ মমতা বালা  ঠাকুর। তার সাংসদ তহবিলের ১ কোটি ২৮ লক্ষ টাকায় সেখানে পাকা সেতুর কাজ শুরুর শিলান্যাস হলো ৷

রবিবার একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারকেল ফাঁটিয়ে উদ্বোধন করেন মমতা ঠাকুর, সঙ্গে ছিলেন বাগদার বিধায়ক মধুপর্না ঠাকুর ৷

রাঘবপুর সেতুর জন্য সাংসদ তহবিলের ১ কোটি ২৮ লক্ষ টাকা এবং বাগদার আষাঢু গ্রাম পঞ্চায়েতের বাগী সেতুর জন্য ৪০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এই দুটি সেতুর উদ্বোধন করা হয়েছে।

মমতা ঠাকুর বলেন, দীর্ঘদিন ধরে মানুষের দাবি ছিল এই সেতুর । আমি মুখের কথায় বিশ্বাসী নই তাই টাকা বরাদ্দ করে আজকে সূচনা করলাম ৷ সেতুর কাজ শেষ হলে এখানে আসবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + fourteen =