নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাগনান :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: হাওড়া বাগনান থানার খাদিনান ব্রিজ সংলগ্ন এলাকায় শিশু চুরির চেষ্টার অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।এই ঘটনায় এক মহিলাকে গণপিটুনির হাত থেকেও উদ্ধার করে আটক করে পুলিশ।
জানা গিয়েছে এদিন দুপুর দুটো নাগাদ ওই এলাকায় এক নাবালিকাকে লজেন্সের প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মাঝ বয়সি ওই মহিলা। নাবালিকা চিৎকার করলে এলাকার লোকজন ছুটে এসে ওই মহিলাকে ধরে ফেলে এবং তাকে বেঁধে রাখে।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাগনান থানার পুলিশ। সেখান থেকে ওই মহিলাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে। ওই মহিলা মানসিক ভারসাম্যহীন নাকি সত্যি সত্যি শিশু অপহরণকারী তা খতিয়ে দেখছে পুলিশ।

