বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে সোমবার দিনহাটার রাস্তায় প্রতিবাদ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: মঙ্গলবার ১৭,মার্চ :: রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ তুলে সোমবার দিনহাটার রাস্তায় প্রতিবাদ মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ ।মিছিল চলাকালীন কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করেন তিনি। উদয়ন গুহের অভিযোগ, কেন্দ্র একদিকে গ্যাসের পর্যাপ্ত মজুত থাকার কথা বলছে, অথচ অন্যদিকে হঠাৎ করে দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করা হচ্ছে।

তাঁর দাবি, বাজারে কালোবাজারির পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের প্রতিবাদেই তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। এই সমস্যার বিরুদ্ধে সরব হওয়াই তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি। দিনহাটা বিধানসভার বিভিন্ন অঞ্চল থেকে তৃণমূল কর্মী ও সমর্থকেরা মিছিলে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − thirteen =