বাড়িতে ঢুকে দুই বিজেপির বুথ সভাপতি ও তার প্রতিবন্ধী ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: সোমবার ৬,এপ্রিল :: বিধানসভা নির্বাচনের আগে বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধারালো অস্ত্র ও বাঁশ দিয়ে ওই এলাকার বুথ সভাপতি ও তার এক প্রতিবন্ধী ও মানসিক ভারসাম্যহীন ভাইকে বেধড়ক মারধর করার অভিযোগ।

নদীয়ার শান্তিপুর আরবান্দি ১ নম্বর পঞ্চায়েতের চাঁদরা এলাকার ঘটনা। ওই পঞ্চায়েতের ১৯ নম্বর বুথের বুথ সভাপতি মহাদেব নাথের অভিযোগ, রবিবার দুপুরে হঠাৎই তাদের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী, এরপর ধারালো অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়।

পরবর্তীতে তার ভাই সহাদেব নাথকে বেধড়ক মারধর করে। দুই বিজেপি কর্মী গুরুতর আহত হওয়ায় তাদের নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সহাদেব নাথ নামে ওই বিজেপি কর্মী।

যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল। তৃণমূলের ব্লক সহ সভাপতি সুব্রত সরকারের দাবি, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে কালিমা লিপ্ত করার চেষ্টা বিজেপির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − four =