বাড়ির পাঁচিল টপকে তালা ভেঙে লুটপাট শিলিগুড়িতে

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: রবিবার ১,ফেব্রুয়ারি :: ৪৩ নম্বর ওর্য়াডের লোয়ার ভানুনগরে একটি তালা বন্ধ বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ধর বাড়ির তালা বন্ধ থাকার পরেও চোর লুটপাট চালায়।

শনিবার বিকাল নাগাদ চোর বাড়ির সীমানা প্রাচীর টপকে বন্ধ বাড়ির তালা ভেঙে লুটপাট চালায়। বাড়িতে সেই সময় কেউ ছিল না, বাড়ির মালিক নারায়ন ধর কর্মসূত্রে বাইরে ছিলেন।তার স্ত্রী ও মেয়ে কাজের জন্য বাইরে ছিল। বাড়ি তালা বন্ধ ছিল।

এরই মধ্যে চোর বাড়ির পাঁচিল টপকে তালা ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে লুটপাট চালায়। বাড়ির সদস্যরা বাড়ি ফিরে দেখতে পান বাড়ির সমস্ত কিছু তছনছ হয়েছে। ঘটনার বিষয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =