বাড়ি বাড়ি গ্যাস সরবরাহকারী বেসরকারি সংস্থার গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি দুর্গাপুরে৷

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৫,এপ্রিল :: পাইপ লাইনের মাধ্যামে বাড়ি বাড়ি গ্যাস সরবরাহকারী বেসরকারি সংস্থার গ্যাসের পাইপলাইন ফেটে বিপত্তি দুর্গাপুরে৷ দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টারে বেঙ্গল অম্বুজায় পাইপলাইন ফেটে বিকট শব্দ কেঁপে উঠে এলাকা।

এর পাশাপাশি ব্যাপক স্রোতে বেরতে থাকে গ্যাস। এর জেরে স্থানীয় মানুষজনেরা আতঙ্কিত হয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী। দমকলের ভারপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী ঘোষ জানান, কাজ করতে গিয়ে লাইনের ফেটে বিপত্তি বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে।

এই মুহূর্তে আর বিপদের কোন আশঙ্কা নেই। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে এই গ্যাসের সরবাহ বন্ধ করা হয়েছে। বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়েছিল পড়েছিলো মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =