বারুইপুরের কারখানা থেকে অভিযান চালিয়ে উদ্ধার ৩৪ জন ভিন রাজ্যের শিশু শ্রমিক

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: বারুইপুর থানার অন্তর্গত হাড়দহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দু’টি মাটির খুরি কারখানায় অভিযান চালিয়ে ৩৪ জন ভিন রাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে।

অনেকদিন ধরেই ওই এলাকার খুরি কারখানা গুলোতে শিশু শ্রমিক হিসাবে কাজ করানো হচ্ছিল তাদেরকে।আর সেই খবরের ওপর ভিত্তি করেই বুধবার অভিযান চালায় রাজ্য শিশু সুরক্ষা দপ্তর।

এই অভিযানে তাদের সহায়তা করে দক্ষিণ ২৪ পরগনা জেলা শিশু সুরক্ষা দপ্তর,জেলা আইনি সহায়তা দপ্তর ও বারুইপুর থানার পুলিশ। তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারুইপুর থানায়। শিশু শ্রম আইন লঙ্ঘন করার ঘটনায় কারখানা মালিকদের খোঁজ চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 19 =