বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা ১০০০ টাকা অতীত ,২০০০ করে পাবে – শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: সোমবার ১৩,এপ্রিল :: পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে পাঁশকুড়ার বাংলো মোড় থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

সেই শোভাযাত্রায় সুসজ্জিত হুড খোলা গাড়িতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,সাথে ছিলেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভার প্রার্থী সিন্টু সেনাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী সমর্থকরা ।

রোড শো শেষে পাঁশকুড়া স্টেশনে সভা মঞ্চ থেকে বলেন-“আপনাদের আশীর্বাদ আমার ওপরেও দরকার যাতে আমি আরেকবার নন্দীগ্রামের মত ভবানীপুরে মাননীয়াকে হারাতে পারি। চারিদিকে ঝড় উঠেছে পদ্ম পদ্ম পদ্ম পিসিমণি জব্দ। ১ জুন থেকে মা বোনেরা ১৫০০ নয় ৩০০০ পাচ্ছেন।

বেকার যুবক যুবতী ১ জুন আর মাত্র দেড় মাস তারপর থেকে চাকরি না পাওয়া পর্যন্ত ৩০০০ টাকা পাবেন। বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা ১০০০ টাকা অতীত ,২০০০ করে পাবে। চাকরির পরীক্ষার বয়স আরো পাঁচ বছর ছাড়। চাকরির পরীক্ষায় বসার ফি আর লাগবেনা।

আলু চাষী, ফুল উৎপাদন ব্লকে ব্লকে হিমঘর ও ঠান্ডা ঘর দেবো। মহারাষ্ট্র ও গুজরাটের মতো একদম শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন ছাড়বে পাঁশকুড়া স্টেশন থেকে। ফুল চলে যাবে দক্ষিণ ভারতে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 8 =