নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: ১২, এপ্রিল :: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের এবছরের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়। যিনি ৯ বারের বিজয়ী প্রার্থী হিসেবে যথেষ্ট পোর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। বালিগঞ্জ ৬৫ নম্বর ওয়ার্ডে চলল পথসভা ও জনসংযোগ সর্বোপরি জনসমক্ষে প্রার্থীর বক্তব্য ।
এই জনসংযোগ শোভনদেব চট্টোপাধ্যায় পথ দু’ধারে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের জন্য গাড়ি থেকে নিজের হাতে লজেনস্ বিলি ছিল এই পথসভার অন্যতম দৃষ্টি আকর্ষণ ব্যাপার। উচ্ছ্বাসিত জনতা এবং বাচ্চা থেকে বয়স্কর উদ্দীপনা এবং আনন্দ দেখে এই জনসংযোগের যথেষ্ট খুশি ছিলেন প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়।
এই পথসভা চলল ২১ পল্লি থেকে শুরু করে কোয়েস্ট মল পর্যন্ত। সাংবাদিকদের মুখোমুখি শোভন দেব চট্টোপাধ্যায় জানান তিনি আত্মবিশ্বাসী বালিগঞ্জ বিধানসভা থেকে এবার জিতবেন তিনি। এছাড়াও তিনি জানান চতুর্থ বারের জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।
৬৫ নম্বরের ওয়ার্ড সভাপতি সুশীল শর্মা জানান তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় রাজনৈতিক ক্যারিয়ার যথেষ্ট উজ্জ্বল। তিনি আশাবাদী বিশাল অংকের ব্যবধানে জিতবেন এই কেন্দ্রে শোভনদেব চট্টোপাধ্যায়।
এই মহা মিছিলে উপস্থিত ছিলেন পৌর মাতা নিবেদিতা শর্মা, যুব নেতা সায়ন চট্টোপাধ্যায় এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। পথসভার শেষে ধ্বনিত হয় “যতই করো হামলা আবার জিতবে বাংলা।”

