বাসন্তী হাইওয়েতে যাত্রী বোঝাই অটো ও চারচাকা গাড়ি মুখোমুখি সংঘর্ষ মৃত ৩ – আহত বেশ কয়েকজন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তি :: বুধবার ৮,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মিনাখা থানা বাসন্তী হাইওয়েতে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা মালঞ্চ থেকে একটি চারচাকা গাড়ি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল উল্টোদিকে একটি যাত্রী বোঝাই অটো মালঞ্চের দিকে যাচ্ছিল

মিনাখা গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে সেই সময় মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় ।বেশ কয়েকজন গুরুতর জখম । তাদের প্রথমে মিনাখা গ্রামীণ হাসপাতাল তারপরে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে ।

দ্রুতগতিতে আসা চারচাকা গাড়ির সঙ্গে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষের জন্য এই দুর্ঘটনা । ঘটনাস্থলে মিনাখা থানার পুলিশ গিয়ে ঘাতক চারচাকা গাড়ি দুর্ঘটনাগ্রস্ত অটো রিক্সাটিকে উদ্ধার করেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =