আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ব্যুরো :: মঙ্গলবার ৩১,মার্চ :: ভারতীয় রাজনীতিতে নতুন চমক। দেশের অন্যতম সফল টেনিস তারকা লিয়েন্ডার পেজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ভারতীয় জনতা পার্টি তে ।
মঙ্গলবার নয়াদিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থেকে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান।
দলীয় সূত্রে জানা গেছে, লিয়েন্ডার পেজকে স্বাগত জানান বিজেপির একাধিক শীর্ষ নেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের হাত থেকেই দলীয় পতাকা গ্রহণ করেন ভারতের প্রাক্তন ডেভিস কাপ অধিনায়ক।
দলে যোগ দিয়ে লিয়েন্ডার পেজ বলেন, “দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। খেলাধুলার জগত থেকে অর্জিত অভিজ্ঞতা দিয়ে দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করতে চাই।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে দেশের অগ্রগতি তাকে অনুপ্রাণিত করেছে।
বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, লিয়েন্ডার পেজএর মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদের যোগদান দলের জন্য বড় শক্তি। বিশেষ করে যুব ও ক্রীড়া ক্ষেত্রে তার অভিজ্ঞতা আগামী দিনে কাজে লাগবে বলে আশাবাদী দল।
রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ক্রীড়া জগতের জনপ্রিয় মুখকে দলে টেনে এনে জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে ভারতীয় জনতা পার্টি । লিয়েন্ডার পেজ এর এই পদক্ষেপ কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার

