নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শনিবার ৭,মার্চ :: বিজেপির ‘পরিবর্তন সংকল্প যাত্রা’র রথ আলিপুরদুয়ারে পৌঁছাতেই রাজনৈতিক পারদ চড়ল। কোচবিহার থেকে বারোবিশা বিবেকানন্দ ক্লাবের ময়দানে রথটি আসামাত্রই এক জনসভার আয়োজন করা হয়।
সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্য সরকারের শাসনব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেন এবং স্থানীয় তৃণমূল নেতাদের তীব্র কটাক্ষ করেন।
এই সভায় আলিপুরদুয়ারের সাংসদসহ জেলা ও রাজ্যের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভা শেষে সুকান্ত মজুমদার সেই রথেই পরবর্তী কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন।

