বিজেপি একমাত্র পারবে সংকট মোচন করতে । ঢাক বাজিয়ে সেই কথাই বললেন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিবপুর :: বৃহস্পতিবার ২৬,মার্চ :: বিজেপি একমাত্র পারবে সংকট মোচন করতে । বিসর্জনের ঢাক বাজিয়ে সেই কথাই বললেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। প্রচারে হাওড়া ইছাপুরের শুভ চন্ডীতলা মন্দিরে এলাকায় আসেন তিনি।

ঐতিহ্যবাহী এই মন্দিরে প্রথা অনুসারে চৈত্র মাসের উপলক্ষে আয়োজিত শুভ চন্ডী মায়ের পুজো দেন । তাকে দেখার জন্য ভিড় জমা হয়ে যায় মন্দির চত্বরে।

সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ও একই সঙ্গে তাদের কাছ থেকে নির্বাচনে আশীর্বাদ প্রার্থনা করেন । তাদের অনুরোধে সেলফি তোলেন ও মন্দিরে থাকা ঢাক বাজান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − eight =