নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: মঙ্গলবার ৩১,মার্চ :: আজ মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় খুলি বৈঠক, বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী ।
এই নির্বাচনী প্রচার কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীর ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। পাশাপাশি, বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে প্রায় ৪০টিরও বেশি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারা সকলেই প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে দলে শামিল হন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভোটবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আলতাফ মহম্মদ, উপপ্রধান রেজাউল ইসলাম সরকার, যুব সভাপতি আব্দুল হাই সহ পঞ্চায়েত সদস্য ও অন্যান্য নেতৃত্ববৃন্দ।
এই ব্যাপক যোগদান প্রসঙ্গে কী বললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী—চলুন শুনে নেওয়া যাক তাঁর বক্তব্য।

