বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ধূপগুড়ির দাপুটে নেতা গুরুদেব রায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: রবিবার ১,ফেব্রুয়ারি :: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ধূপগুড়ির দাপুটে নেতা গুরুদেব রায়। জলপাইগুড়ি জেলার ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৫/৮২ নম্বর বুথে এই দলবদলের জেরে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির।

বিজেপি নেতা গুরুদেব রায় একা নন, তাঁর সঙ্গে তাঁর দাদা ও পরিবারের অন্যান্য সদস্যরাও এদিন ঘাসফুল শিবিরে নাম লেখান। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান স্থানীয় অঞ্চল সভাপতি হিরম্ব কুমার রায়।

এই যোগদানের ফলে এলাকায় তৃণমূলের শক্তি বহুগুণ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল। অঞ্চল সভাপতি হিরম্ব কুমার রায় দাবি করেন, “গুরুদেব রায়ের নেতৃত্বে আগামী দিনে এই বুথে বিজেপি থেকে আরও বড়সড় ভাঙন দেখা দেবে। বহু কর্মী-সমর্থক তৃণমূলে আসার অপেক্ষায় রয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =