বিজেপি নেতার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ ঘিরে উত্তেজনা,স্থানীয় বাসিন্দা ও ক্লাবের মধ্যস্থতায় ধরে বিবাহ দিলেন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৭,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১২ নম্বর ওয়ার্ড বড়নীলপুর নতুন পারা এলাকায় এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।

অভিযোগের তীর একজন বিজেপি নেতার দিকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, স্থানীয় ক্লাব ও স্থানীয় বাসিন্দাদের মধ্যস্থতায় শেষ পর্যন্ত বিবাহের ব্যবস্থা করা হয় বলে দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহিলা দীর্ঘদিন ধরে বর্ধমানের বড়নীলপুর নতুন পাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন। তিনি পেশায় এক ডেলিভারি সংস্থায় কাজ করতেন। তাঁর একটি পুত্র সন্তান রয়েছে সে ওই পুত্র সন্তানকে নিয়ে থাকতেন ভাড়া বাড়িতে। এবং তাঁর ডিভোর্স সংক্রান্ত মামলা বর্তমানে বিচারাধীন।

অভিযোগ,ইদানীং ওই মহিলার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বিজেপি নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়। এই নিয়েই এলাকায় নানা আলোচনা শুরু হয়। ঘটনার প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে তীব্র ব্যঙ্গাত্মক কটাক্ষ করা হয়।

তৃণমূলের বক্তব্য, শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি থাকা এক বিজেপি নেতা ভোটের আগে ঘরে ঘরে ঢুকে বেড়াচ্ছেন—এই ঘটনায় সমাজে কী বার্তা যাবে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা বিপ্লব দাস জানান, “দীর্ঘদিন ধরেই ওই যুবকের আসা-যাওয়া ছিল। হঠাৎ করে মহিলার প্রাক্তন স্বামী এসে ঝামেলা শুরু করেন। তিনি দাবি করেন, তাঁর স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে এবং সেই সংক্রান্ত কিছু ভিডিও মোবাইলে দেখান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় পাড়ার লোকজন বিষয়টি মেটাতে বিবাহের ব্যবস্থা করে”।

যদিও অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা অভিজিৎ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, “কোনও অবৈধ সম্পর্ক ছিল না। পরিচয় ছিল, মাঝে মধ্যে আসতাম। শিশুটির দেখভাল করতাম মাত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 10 =