নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বৃহস্পতিবার ২৬,ফেব্রুয়ারি :: বিজেপি পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে বিজেপির শক্তি প্রমুখকে আটক করেন থানায় নিয়ে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো । ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরে ।
অভিযোগ বিজেপি শক্তি প্রমুখ উদয় থাপা পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় হঠাৎই কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ থাকে আটক করে থানায় নিয়ে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে। তিনি পুলিশের সঙ্গে কথা বলেন ।
বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে অভিযোগ করেন নির্বাচন যতটা এগিয়ে আসছে এভাবেই বিজেপি কর্মীদের চাপ সৃষ্টি করে একটা যোগদান করানোর চেষ্টা চলছে । তিনি বলেন কোচবিহার শহরের কুড়ি নাম্বার ওয়ার্ডের কার্যকর্তা তথা শক্তি প্রমুখ উদয় থাপা কে পুলিশ আটক করে নিয়ে আসে।
পরবর্তী আমরা খোঁজ নেওয়ার জন্য আসায় পুলিশ আমাদের জানিয়েছে যে তার নামে নাকি তৃণমূল কংগ্রেসের পোস্টার ছেড়ার অভিযোগ রয়েছে তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয়েছে।

