বিধানসভার আগে নামখানায় পদ্ম-শিবিরে বড়সড় ধস, বকখালীতে ঘাসফুলে যোগ শতাধিক কর্মীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: সোমবার ৩০,মার্চ :: নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চলে আয়োজিত তৃণমূল কংগ্রেসের এক কর্মী সম্মেলনে বড়সড় ভাঙন ধরল বিজেপি শিবিরে।

বকখালীতে আয়োজিত এই সম্মেলনে সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার হাত ধরে শতাধিক বিজেপি কর্মী ঘাসফুল শিবিরে নাম লেখালেন।

এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান মন্ত্রী। বিজেপি ছেড়ে আসা কর্মীদের অভিযোগ, দলে নিষ্ঠার অভাব রয়েছে এবং কর্মীদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না।দলত্যাগীরা আরও জানান ​২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়ী হলেও এলাকায় কোনো উন্নয়ন হয়নি। ​

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতেই এই দলবদল। ​”উন্নয়নের শরিক হতেই আমাদের এই সিদ্ধান্ত,” মন্তব্য দলত্যাগী বিজেপি কর্মীদের।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে এই ভাঙন দক্ষিণ ২৪ পরগনায় পদ্ম শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

অন্যদিকে, এই যোগদান উপকূলবর্তী এলাকায় তৃণমূলের হাতকে আরও শক্তিশালী করল। সব মিলিয়ে, ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই সাগর বিধানসভা জুড়ে রাজনৈতিক পারদ তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =