নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: সোমবার ১৩,এপ্রিল :: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বীরভূমের রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বোলপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসর প্রার্থী চন্দ্রনাথ সিনহার সমর্থনে জোরকদমে প্রচার শুরু হয়েছে।
এই প্রচারের অন্যতম বিশেষ দিক হলো বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা ডব্লিউবি এসআরডিএ-র চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের উপস্থিতি। বোলপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে তিনি নির্বাচনী প্রচারে অংশ নেন।
চন্দ্রনাথ সিনহার সমর্থনে আয়োজিত এই সভায় অনুব্রত মণ্ডলকে তাঁর পরিচিত মেজাজে দেখা গেছে। তিনি স্থানীয় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার ডাক দিলেন উন্নয়ন ও রাজনীতি অনুব্রত মণ্ডল |
তাঁর বক্তব্যে যেমন সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেছেন, তেমনি বিরোধী দলগুলিকেও তীব্র আক্রমণ করেছেন।
বিশেষ করে ভোটার তালিকায় নাম সংশোধন এবং ইভিএম নিয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।চন্দ্রনাথ সিনহা বোলপুর কেন্দ্রের বর্তমান বিধায়ক ও মন্ত্রী।
তাঁর নির্বাচনী প্রচারে অনুব্রত মণ্ডলের সশরীরে উপস্থিতি বীরভূমের রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।এদিন ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দ্রনাথ সিনহার সমর্থনে কি বললেন অনুব্রত মণ্ডল মঞ্চ থেকে?

