নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ১১,মার্চ :: সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। ইরান ও ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত হয়েছে।
এর প্রভাবে রান্নার গ্যাসের নতুন বুকিং ২৫ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। এছাড়াও, কেওয়াইসি সম্পন্ন না থাকলে গ্যাস সরবরাহও দেওয়া হবে না।
এমন পরিস্থিতিতে চুঁচুড়ার মল্লিক ঘাটের কাছে গ্যাস বণ্টনকারী অফিসের সামনে মানুষ ভিড় জমাতে শুরু করেন। বহু মানুষ কেওয়াইসি করাতে এবং পুরনো ৫ বছরের পাইপ পরিবর্তনের জন্য অফিসে হাজির হন।
গ্যাস সংস্থার কর্ণধার সুমিত মল্লিক জানিয়েছেন, “পাইপ পরিবর্তনের কাজ শীঘ্রই শুরু হবে। কেওয়াইসি না থাকলে নতুন ডেলিভারি দেওয়া সম্ভব নয়।”
চুঁচুড়ার তৃণমূল বিধায়ক এই পরিস্থিতি নিয়ে বিজেপিকে লক্ষ্য করে বলেছেন, “মানুষকে লাইনে দাঁড় করানো বিজেপির স্বভাব।” বিষয়টি প্রকাশ করে তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের উপর এ ধরনের ন্যূনতম জটিলতাও রাজনৈতিক প্রতিহিংসার ছাপ ফেলছে।

