নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: রবিবার ১৫,মার্চ :: বিষ্ণুপুরের পবিত্র বাবা বড় কাছারী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেখানে উপচে পড়া ভিড়ের মাঝে গিয়ে মানুষের সঙ্গে মিশে যান তিনি। সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা আর উষ্ণ আলিঙ্গনে তৈরি হল এক আবেগঘন মুহূর্ত।তাঁদের এই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস প্রমাণ করে দেয় যে, রাজনৈতিক নেতার সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কটি কতটা গভীর এবং হৃদয়ের।

