বীরভূমে ফের হুমকি ই-মেল, পাসপোর্ট সেবা কেন্দ্রগুলোতে বোমা রাখার দাবি ঘিরে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: শুক্রবার ২৭,ফেব্রুয়ারি :: বীরভূম জেলায় একের পর এক হুমকি ই-মেলের ঘটনায় ফের উত্তেজনা ছড়াল। এবার আতঙ্কজনক বার্তা পৌঁছায় সিউড়ি ডিভিশন অফিসে।

ই-মেলে দাবি করা হয়, জেলার সমস্ত পাসপোর্ট সেবা কেন্দ্রগুলিতে বোমা রাখা হয়েছে এবং বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটানো হবে।

ঘটনার খবর প্রকাশ্যে আসতেই প্রশাসনের মধ্যে তৎপরতা শুরু হয়। সিউড়ি ডিভিশন অফিস থেকে দ্রুত রামপুরহাট পোস্ট অফিসে বিষয়টি জানিয়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।এদিকে রামপুরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে রামপুরহাট থানার আইসিকে অবহিত করা হয়। তিনি বিষয়টিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দেন। সূত্রের খবর, সম্ভাব্য ঝুঁকি এড়াতে বোমা নিষ্ক্রিয়করণ দলকেও খবর দেওয়া হয়েছে।

হুমকি ই-মেলকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 18 =