বীরভূমে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’: তারাপুরে শক্তি প্রদর্শন, উপস্থিত মিঠুন ও দেবেন্দ্র ফড়ণবিশ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাসন :: মঙ্গলবার ৩,মার্চ :: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বীরভূম জেলায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে।

সেই আবহেই হাসন বিধানসভা কেন্দ্রের তারাপুর মাঠে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজিত ‘পরিবর্তন যাত্রা’ দ্বিতীয় দিনে পৌঁছল। এই জনসভাকে ঘিরে এলাকায় ছিল চরম রাজনৈতিক উত্তেজনা।

সভামঞ্চের প্রধান আকর্ষণ ছিলেন টলিউডের ‘মহাগুরু’ ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেন সমর্থকরা। মাঠে উপচে পড়া জনসমাগমে সভার আবহ ছিল চোখে পড়ার মতো।

এদিনের কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ এবং বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ। তাঁদের উপস্থিতিতে বিজেপির এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

নির্বাচনের আগে বীরভূমের মাটিতে এই জনসভাকে বিজেপির শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − three =