নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাগরাকাটা :: শনিবার ২৮,মার্চ :: রাত থেকেই জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে চলছে হালকা হাওয়া ও বৃষ্টি। তবে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ছাতা মাথায় ডুয়ার্সের চা বাগানে ভোট প্রচারে নাগরাকাটা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্জয় কুজুর।
এদিন কর্মী সমর্থকদের সাথে নিয়ে তৃণমূল প্রার্থী বেরিয়ে পড়েন লুকসান চা বাগানে। সেখানে কর্মরত চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন তৃণমূল প্রার্থী। জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার অনুরোধ জানান।
এদিন তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে চা-বাগান শ্রমিকদের জন্য কাজ করেছেন। মানুষের কাছে সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরছি, যদিও তাদের কিছু বলার আগেই তারা জানে মুখ্যমন্ত্রী তাদের জন্য কি করেছেন। চা বাগানের মানুষ খুব খুশি, সবাই তৃণমূলের সাথে আছে।

