বৃহস্পতিবার ভোর থেকেই তোরসা নদীর তীরবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৬টি বুনো হাতির একটি দল

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: বৃহস্পতিবার ১২,মার্চ :: মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপাতা পঞ্চায়েতের পুটিমারি এলাকায় বৃহস্পতিবার ভোর থেকেই তোরসা নদীর তীরবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৬টি বুনো হাতির একটি দলে।

জঙ্গল ছেড়ে হাতিগুলি লোকালয়ের আশপাশে ঘোরাফেরা করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং বনদপ্তরকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনকর্মীরা।

হাতির দল যাতে লোকালয়ে ঢুকে পড়ে কোনো ক্ষয়ক্ষতি না ঘটায়, সে জন্য পরিস্থিতির ওপর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি পুলিশ ও বনদপ্তরের যৌথ উদ্যোগে এলাকাজুড়ে মাইকিং করে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে এবং বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =