বেআইনি মাটির গাড়ির ধাক্কায় মৃত্যু ঘিরে উত্তেজনা, রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ মাটিয়া থানার পুলিশ ও মাটি মাফিয়াদের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২১,ফেব্রুয়ারি :: বেপরোয়া মাটির গাড়ির ধাক্কায় গতকাল রাতে মৃত্যু হয়েছে দুজনের । তারই প্রতিবাদে এই বিক্ষোভ ।

ঘটনাটি ঘটেছে গতকাল রাতে-গতকাল রাতে এই এলাকা দিয়ে বেপরোয়া মাটির গাড়ি দুই ব্যক্তিকে ধাক্কা মারে । ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়। মৃত্যু হয় দুজনেরই ।

বিক্ষোভ কারীদের দাবি- মাটিয়া থানার পুলিশ টাকার বিনিময়ে এই বেআইনি মাটির ব্যবসা চালাতে সাহায্য করছে । তারই প্রতিবাদে এবং মাটি মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে পাশাপাশি বেআইনি মাটির কাজ বন্ধের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 2 =