বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: রবিবার ২২,মার্চ :: টাকি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। হাসনাবাদের বনবিবি সেতু থেকে হাসনাবাদ বাজার হয়ে হাসনাবাদ থানা পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল, খানা খন্দে ভরা, একেবারে চলাফেরার অযোগ্য, এই রাস্তা হাসনাবাদ থানা স্কুল ও হাসনাবাদ বাজারে যাওয়ার মূল রাস্তা।

একাধিকবার টাকি পৌরসভা বা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন কাজ না হওয়ায় এলাকাবাসী ও হাসনাবাদ বাজারের ব্যবসায়ীরা মিলে হাসনাবাদ বনবিবি সেতু অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি এই গুরুত্বপূর্ণ রাস্তা দ্রুত সারাই করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 6 =