বৈধ ভোটারের নাম অ্যাড জুডিশিয়াল করার প্রতিবাদে কোচবিহার জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আই.এস.এফ)-এর পক্ষ থেকে কোচবিহার জেলাশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১৩,মার্চ :: পশ্চিমবঙ্গে এসআইআর -এর নামে প্রায় ৬০ লক্ষ বৈধ ভোটারের নাম অ্যাড জুডিশিয়াল করার প্রতিবাদে কোচবিহার জেলা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আই.এস.এফ)-এর পক্ষ থেকে কোচবিহার জেলাশাসকের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করা হয়।উক্ত ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অবজারভার আব্দুর রহমান, নাটাবাড়ি বিধানসভার অবজারভার এনামুল হক, সিতাই বিধানসভার অবজারভার আব্দুল মাতিন, শীতলকুচি বিধানসভার অবজারভার ফারুক আবদুল্লাহ সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা।

এদিন বক্তব্য রাখতে গিয়ে শীতলকুচি বিধানসভার অবজারভার ফারুক আবদুল্লাহ বলেন— “প্রথমে বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। প্রয়োজনে আন্দোলন আরও তীব্র হবে।”

তিনি একইসঙ্গে রাজ্যের তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন এবং বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =