ব্যানার কাণ্ডে লিখিত অভিযোগ জমা দিলেন নরোত্তম বিশ্বাস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: মঙ্গলবার ১৭,ফেব্রুয়ারি :: গাইঘাটা তৃণমূল কংগ্রেস পরিবারের পক্ষ উল্লেখ করে যে ব্যানার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা আজ সোমবার সন্ধ্যায় গাইঘাটা থানায় গিয়ে গতবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস আইনের দ্বারস্থ হয়।গাইঘাটা বিধানসভা এলাকায় চারটি ব্লক গাইঘাটা দক্ষিণ, গাইঘাটা পূর্ব, গাইঘাটা পশ্চিম এবং গোবরডাঙ্গা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ও দলের অন্যান্য শাখা সংগঠনের সভাপতি এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজেই প্রশ্ন তোলেন নতুন করে এ কোন তৃণমূল পরিবার তৈরি হলো ? চারজন ব্লক সভাপতি কিছুই জানেন না। রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে আমার মান সম্মান হানির পথ ধরেছে। পুলিশই তদন্ত করে দেখুক কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত।

এছাড়াও তিনি উল্লেখ করেন, জলেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের রামপুরে যেখানে ব্যানার পড়েছে সেখানে সিসিটিভি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 1 =