নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৬,মার্চ :: ভুতেদের ভিড় মালদা জেলাশাসকের দপ্তরে!।সৌজন্যে নির্বাচন দপ্তর। সংশোধিত ভোটার তালিকায় নাম ‘ডিলিট’। তাই স্বশরীরে জেলাশাসকের দপ্তরে হাজির কয়েক হাজার ‘ভুত’। যা ঘিরে রীতিমত হইচই দপ্তরে।
জীবন্ত থাকার প্রমানপত্র নিয়ে নতুন করে নাম তুলতে ফর্ম পূরণ করছেন ভুতেরা। তারা জানান সমস্ত প্রমানপত্র জমা দিয়েছিলেন বিএলওর কাছে। কিন্তু তালিকা প্রকাশ হতেই তাদের নামের পাশে রয়েছে ডিলিটেড। আর সেই উৎকন্ঠা নিয়ে জেলাশাসকের দপ্তরে হাজির তারা।

